ছিনিয়ে এনে শ্বাসরোধে শিশু হত্যা
নেত্রকোনা সদর উপজেলার তেলিগাতি গ্রামে শ্বাসরোধ করে সাত বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে।
নিহত নীরব আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিকসাচালক আনোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাতে নীরবকে গলাটিপে মেরে ফেলে দুর্বৃত্তরা বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি এসএম মফিজুল ইসলাম
তিনি বলেন, শুক্রবার সকালে সদর উপজেলার তেলিগাতি গ্রামের কাছে মগড়া নদীর ওপর গাড়া সেতুর নিচ থেকে নীরবের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তেলিগাতি গ্রামের বাসিন্দা আনোয়ার নেত্রকোনা শহরে রিকশা চালান।
শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চার জন নের একটি দল আনোয়ারের ঘরে ঢুকে জোর করে শিশু নীরবকে ছিনিয়ে নিয়ে যায়।
ময়না তদন্তের জন্যে নীরবের লাশ নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
