২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জনসভায় আ'লীগ নেতার মৃত্যু

প্রধানমন্ত্রীর জনসভায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে এম আহসান হাবিব টিটু।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার বিকালে ইসলামপুরে পৌরসভা মাঠে জনসভা চলাকালে ৩৮ বছর বয়সী এই নেতার অকাল মৃত্যুতে জনসভা মঞ্চে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান,  উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে এম আহসান হাবিব টিটু প্রধানমন্ত্রীর জনসভায় একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেন।

“এর পরপরই তিনি হার্ট অ্যটাকে আক্রান্ত হলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জিপে ইসলামপুর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।”

এছাড়াও শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, হুইপ মির্জা আজম এমপিসহ অন্য নেতারা।