সাভারে ছুরিকাঘাতে যুবক খুন
সাভারে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
নিহত ভাষান আলী (২৯) সাভারের বক্তারপুর মহল্লার কোরবান আলীর ছেলে। তিনি পাটের তৈরি বস্তা বিক্রি করতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হাসান মুন্সী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাভার নামাবাজার মিয়া ওয়েল মিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
