রাজশাহীতে শিবিরের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ আহত
রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে চার পুলিশ আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর রানী বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে ছাত্রশিবির নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিয়ে রাস্তার উপর ইট ভাঙতে শুরু করে। এ সময় ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে শিবিরকর্মীরা।
ওসি বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ায় চার পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
