বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় ইজাহারের বিরুদ্ধে হত্যামামলা
হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলামের মাদ্রাসায় বিস্ফোরণে দুই ছাত্র নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করছে পুলিশ।
ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারকে আসামি করে বুধবাররাতে নগরীর খুলশী থানায় মামলাটি হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর)মো. শহিদুল্লাহ জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- মো. জুনায়েদ, আহত নুরন্নবী,কম্পিউটার অপারেটর মো. ইকবাল, কিতাব বিভাগের ছাত্র হাবিবুর রহমান ও মাদ্রাসাশিক্ষক মো. ইছহাক।
হেফাজতের নায়েবে আমির ও নেজামে ইসলাম পার্টির সভাপতিমুফতি ইজাহার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাটি লালখান বাজারমাদ্রাসা নামে পরিচিত।
সোমবার সকালে মাদ্রাসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণেপাঁচ জন আহত হয়। এর মধ্যে গত সোমবার মধ্যরাতে মো. হাবিব (২৫) এবং বুধবার সকালেজোবায়ের হোসেন (২৩)মারা যান।
এছাড়া আহত নুরন্নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোহয়। তিনি সেখানে বোমা বানাচ্ছিলেন বলে পুলিশের দাবি।
ঘটনার পর পুলিশ বাদি হয়ে বিস্ফোরক আইনে ও এসিড আইনে দুটিমামলা করে। বিস্ফোরক আইনের মামলায় ইজাহার, হারুনসহ ১২ জনকে এবং এসিড আইনের মামলায় বাবা-ছেলেকেআসামি করা হয়েছে।
ঘটনার ইজাহার ও তার ছেলে হারুন পালিয়ে যান। বুধবারভোররাতে হাটহাজারী থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়।
দুইটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনকে পাঁচদিন করে ওঅন্যদের তিনদিন করে হেফাজতে নেয়ার অনুমতি পায় পুলিশ।
