২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফেনীর মহিপালে একটি বাস থেকে সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বুধবার বিকালে আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন ঢাকার কাফরুলের আলাল আহম্মদের মেয়ে মোছাম্মদ আইরিন বেগম (২৩), মুন্সিগঞ্জের পাইকশা গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে মো. শেখ সম্রাট হোসেন (২৩) ও ঢাকার পূর্ব জুরাইনের আবদুর রাজ্জাকের ছেলে শেখ সাদ্দম হোসেন।

র‌্যাব-৭ ফেনী আঞ্চলিক ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান,  মহিপাল চৌরাস্তায় চেক পোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তিন যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে তিন হাজার ৫৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করেছেন।