২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুদলের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 05:08 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

শ্যামগ্রাম ইউনিয়নে বানিয়াচং ও বাড্ডা গামের বাসিন্দাদের মধ্যে বুধবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে বলে এলাকাবাসী জানালেও পুলিশ তা অস্বীকতার করেছে।    

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে পুলিশের রাবর বুলেটে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিক্ষুব্ধ এলাবাসীদের শান্ত করতে দুপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

নবীনগর থানার ওসি আবু জাফর সংঘর্ষ চলাকালে রাবার বুলেট ছোড়ার বিষয়টি অস্বীকার করেছেন ।

স্থানীয় ইদ্রিস মিয়া জানান জানান, প্রতিপক্ষের টেটার আঘাতে গুরুতর আহত আবুল কাশেমকে ঢাকায় পাঠানো হয়েছে।