২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় খুনের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় একটি হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বিচিপাড়া গ্রামের আবু তালিব (৪৮), আব্দুর রাজ্জাক (৩৫), সিদ্দিক (৪৫) ও স্বপন (২৮)।

এদের মধ্যে সিদ্দিক পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০১ সালের ২৫ মে রাতে সদর উপজেলার বিচিপাড়া গ্রামের আহের উদ্দিন ওরফে তাহের উদ্দিনকে (৪৫) স্থানীয় মসজিদে এশা নামাজ পড়ার সময় রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা।

পরদিন তাহেরের স্ত্রী সাহেরা বেগম ৫ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৫ সেপ্টেম্বর পাঁচ আসামির মধ্যে আদালতে অভিযোগপত্র দেয়।

শুনানি শেষে আদলত তাদের মধ্যে চারজনকে সর্বোচ্চ শাস্তি দিল।