যাত্রাবাড়ীতে যুবক খুন
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে বন্ধুর সঙ্গে ঝগড়ার জের ধরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মো. নোমান (১৮) কুতুবখালীর বাসিন্দা মো. আলেকের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
সোমবার গভীর রাতে তার ওপর হামলা হয় বলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম জানান।
তিনি বলেন, সোমবার দুপুরে সিগারেট খাওয়া নিয়ে বন্ধু আলামিনের সঙ্গে নোমানের ঝগড়া হয়। এর জের ধরে কয়েক সহযোগীকে নিয়ে আলামিন রাত ১টার দিকে নোমানের কুতুবখালীর মেসে গিয়ে তার ওপর হামলা করে। নোমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
ওই মেসের বাসিন্দারা নোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
