২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গা পূজায় এক মণ্ডপে ২০১টি প্রতিমা 

বাগেরহাটে একটি  মন্দিরে দুর্গা পূজার জন্য ২০১টি প্রতিমা তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 09:43 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজামণ্ডপে এ আয়োজন করা হয়।

এটি দেশের সবচেয়ে বড় আয়োজন দলে দাবি করেছেন এ মন্দিরের সংশ্লিষ্টরা।   

এবার বাগেরহাটের ৫৭৮টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে জেলা পূজা উদযাপন পরিষদ।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার নয়টি উপজেলায় মোট ৫৭৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। বাংলাদেশের ‘সবচেয়ে বড়’ দূর্গোৎসবটি হবে কাড়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমে।

কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দিরের সাধারন সম্পাদক তাপস কুমার সেন বলেন, দুর্গোৎসব উপলক্ষে এখানে মেলা চলবে। মেলায় পুতুল নাচ ও সার্কাস রয়েছে।

আগামী ১০ অক্টোবর ষষ্ঠীর দিনে দেবীর মর্তে আগমনের মধ্যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৪ অক্টোবর দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।