২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাপতে গিয়ে তেলে ডুবে শ্রমিকের মৃত্যু 

তেল মাপতে গিয়ে তেলবাহী ট্রাকে (ভাউচারে) পড়ে মারা গেছেন এক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 09:47 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন সরায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরো দুজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. সুমন মিয়া (২০) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছানু মিয়ার ছেলে। পাহাড়তলী থানার কাস্টমস অ্যাকাডেমি এলাকায় তিনি ভাড়া থাকতেন।

আহত জামাল হোসেন (৩০) ও সোলায়মান (২৯) ভাউচারের চালক ও সহকারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী পিকলু নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাউচারে তেল মাপতে গিয়ে পড়ে যায় সোলায়মান। তাকে উদ্ধার করতে গিয়ে সুমন ও জামালও ভাউচারে পড়ে যায়।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়।  

চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সোয়াইব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৮টার দিকে আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

জামাল ও সোলায়মান হাসপাতালে চিকিৎসাধীন।