ময়মনসিংহে সন্ধ্যায় স্বর্ণের দোকানে ডাকাতি
ময়মনসিংহ শহরে রোববার সন্ধ্যায় হাতবোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গাঙ্গিনার পাড় এলাকায় সন্ধ্যা সোয়া ৭টার এম হোসেন জুয়েলার্সে এ ডাকাতি চলাকালে অন্তত ২০/২৫টি হাতবোমা ফাটানো হয়। ডাকাতের হামলায় দোকানের মালিক কবির হোসেনসহ চার জন আহত হন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কী পরিমাণ মালামাল লুটপাট হয়েছে তা জানাতে পারেনি।
তিনি বলেন, বোমার শব্দে শহরে আতংক ছড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ধরে ডাকাতরা তাণ্ডব চালায় তারা।
ঘটনাস্থল থেকে থানা ও পুলিশ ফাঁড়ির দুরত্ব এক কিলোমিটার মতো।
