২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৩-১৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার ওই নির্বাচনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি গাজী সাদেক সভাপতি এবং দৈনিক যায়যায়দিনের প্রতিবেদক আতিক মাহবুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা অধ্যাপক এসএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একাডেমিক ভবন ‘বি’তে নির্বাচন সম্পন্ন হয়।

সহ-সভাপতি পদে ইন্ডিপেন্ডেটের মোজাহিদুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবেদ ইকবাল, কোষাধ্যক্ষ পদে ফয়েজ মোর্তুজা, যুগ্ন সম্পাদক পদে আলোকিত সিলেটের শাহরিয়ার ইকবাল নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নয়াদিগন্তের কাজী রাকিন, উত্তরপূর্বের হাসান আদিল ও বাংলাদেশ প্রতিদিনের আসাদুজ্জামান নয়ন নির্বাচিত হন।

নির্বাচনের সময় কেন্দ্র পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল ইসলাম, সম্পাদক অধ্যাপক মস্তাবুর রহমান, প্রক্টর হিমাদ্রী শেখর রায়সহ শিক্ষকদের বিভিন্ন ফোরামের নেতারা।