২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন দুইজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 08:58 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার দুপুরে দক্ষিণ নাগরপুর গ্রামের নিমাই মিয়ার ছেলে মো. মন্টু মিয়া (৪৫) ও কুর কুষ্টিয়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মো. আরজান আলী (৩৫) মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌকাযোগে নয়াপাড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মো. মন্টু মিয়া মারা যান।

ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শাকিল জানান, শিবকাঠুরীর বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আরজান আলীর মৃত্যু হয়।

বজ্রপাতের ঘটনায় আহত কাঠুরি গ্রামের লালন মিয়া ও আলোকদিয়া গ্রামের সোনাই মিয়াকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।