মাগুরায় দুর্ঘটনায় নিহত ১
মাগুরায় ট্রাকের ধাক্কায় এক মটর সাইকেলারোহী নিহত ও দুইজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার দুপুর ১টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের কছুন্দি এলাকায় নিহত আব্দুল কারিম (৩৫) ঝিনাইদহের ফটিকখালী গ্রামের আবুল খায়েরের ছেলে।
হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলারোহী ঘটনাস্থলেই মারা যান।
ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লিভার ব্রাদার্সের দুই বিক্রয়কর্মী রুবেল হোসেন (২০) ও সুমন হোসেনকে (২২) আঘাত করলে তারাও গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
