২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রামে যুবদল নেতা হত্যায় গ্রেপ্তার ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যুবদল নেতা আবুল বাশার হত্যার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার রাতে নিহতের বড় ভাই আব্দুল খালেক বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের পর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহ জামাল (৩৮), সুজন আলী (২৬) ও আফছার আলীকে (৪২) গ্রেপ্তার করা হয়।

আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠনো হয়েছে।

বাকি আসামিরা গা ঢাকা দিয়েছে দাবি করে পুলিশ জানান, তাদেরকেও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মামলার আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা, ইউনিয়ন সাধারণ সম্পাদক বকুল হোসেন, ছয় নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ, জেলা যুবলীগের সদস্য মখাই প্রামাণিক রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা যুবদলের সহ-সভাপতি ও মেরীগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর ১০ সহযোগীও আহত হন।