২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শিবির নেতা গ্রেপ্তার

খুলনা সরকারী বিএল কলেজ শাখা শিবিরের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 03:25 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

রোববার দুপুরে নতুন রাস্তার মোড় থেকে তানজিল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তানজিলের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি ও খালিশপুর থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর মধ্যে একটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

দৌলতপুর থানার ওসি সুরেশ চন্দ্র হালদার জানান,  গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন রাস্তা মোড় এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত শিবির নেতা তানজিলকে গ্রেপ্তার করা হয়।