২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারের সময় আটক ২১

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক জানান, রোববার ভোরে পুটখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় তাদের আটক করা হয়। তবে তাদের সঙ্গের দালালরা পালিয়ে যায়।  

আটক ২১ জনের মধ্যে দুইজন নারী, ৯টি শিশু রয়েছে ও ১০ জন পুরুষ।

তাদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, শরীয়তপুর, ফরিদপুর এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

আটকদের রোববার সকালে বেনাপোল বন্দর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ব্যাটালিয়ন অধিনায়ক তায়েফ।

বেনাপোল বন্দর থানার এসআই আব্দুল আজিজ জানান, এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।