নোয়াখালীতে বজ্রপাতে নিহত ২
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
কবিরহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে ঝড় শুরুর আগমুহূর্তে বজ্রপাতে দুইজন মারা যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরআলগী গ্রামের ইসমাইল হোসেন (৫০) বাড়ির পাশের একটি জমিতে মাছ শিকারের সময় বজ্রপাতে আক্রান্ত হন।
একই সময় চাপরাশিরহাট ইউনিয়নের পূর্ব নরসিংহপুর গ্রামের মোহাম্মদ নবী বাজার থেকে বাড়ি ফেরার পথে হানুমিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রপাত নিহত হন।
