২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে গাইবান্ধা সদর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 08:16 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার বিকালে ওই সংঘর্ষে আহত হন কিশামত মালিবাড়ী ছয়ানি গ্রামের ওসমান গণির ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।

বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্ত্তী বলেন, মঙ্গলবার বিকালে কুদ্দুসের টিউবওয়েলের পানি প্রতিবেশী আলমগীর মিয়ার পুকুরে পড়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আব্দুল কুদ্দুসসহ ১২ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কুদ্দুসকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আলমগীর মিয়া (৪৫) ও আতিকুর রহমানকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে।