লক্ষ্মীপুরে তালিকাভুক্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদরে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকালে গ্রেপ্তার দুজন হলেন সদরের দত্তপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মনির হোসেন (২৬) ও নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগরিয়া গ্রামের আমির হোসেন কালু (২৮)।
তাদের কাছে দুইটি দেশি এলজি ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। তারা সদর থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর উপপরিদর্শক (এসআই) মো. নুরনবী জানান, গোপন সংবাদ পেয়ে পৃথক অভিযানে অস্ত্রসহ ওই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
তারা থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এছাড়া আমির হোসেন কালু সদরের চন্দ্রগঞ্জের আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলারও আসামি।
