দর্শনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনায় মৃত যুঁথি (৮) দর্শনার জয়নগর গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে। সে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব জানান, যুঁথি বাড়ি পাশের বাড়ির উঠোনে ঝুলে থাকা তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
