২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিদুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী সদরে বিদুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার সকালে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদ উল্লাহ (৭০) ওই গ্রামের চৌকিদার বাড়ির প্রয়াত বদু মিয়ার ছেলে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সলিমউল্লাহ বাহার জানান, সকাল ৯টার দিকে শহিদ উল্লাহ তার বাড়ির কাছে মুরগির খামারের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা ছেঁড়া তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হন।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।