২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে দুই ভাই আহত

রাজধানীর আজিমপুর এলাকায় দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 12:16 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

গুলিবিদ্ধরা হলেন- মো. মাকসুদ ও মো. হানিফ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা দুই ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাকসুদের বুকের ডান দিকে ও হানিফের বাম বাহুতে একটি করে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ মাকসুদ আজিমপুর বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারে টিকিট বিক্রি করেন। ছোট ভাইকে নিয়ে পূর্ব ইসলামবাগের ২২/৪৮ নম্বর বাড়িতে থাকেন তিনি।

হানিফের সঙ্গে রিকশায় বাড়ি ফেরার পথে আজিমপুর চৌরাস্তায় মোটর সাইকেল আরোহী তিন যুবক তাদের ওপর গুলি চালায় বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

কী কারণে তাদের ওপর গুলি চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ কিংবা স্থানীয়রা কোনো ধারণা দিতে পারেননি।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ ব্যাপারটি শুনেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”