প্রবীণ দিবসে নওগাঁয় শোভাযাত্রা, মানববন্ধন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে নওগাঁয় শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে (১ অক্টোবর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্র বের হয়।
শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্যারীমোহন লাইব্রেরি চত্বরে শেষ হয়। সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন নওগাঁ প্রবীণ হৈতেষী সংঘের সভাপতি অধ্যাপক ইমরুল কায়েস চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) নাজনীন হোসেন।
আলোচনাসভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড়ে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকরা অংশ নেন।
অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সোসাইটি ফোরাম নওগাঁ নামে একটি সংগঠনও মানববন্ধন করে।
মানববন্ধনে অধ্যাপক মো. শরিফুল ইসলাম খান, ডা. নূরুল ইসলাম, সিভিল সোসাইটি ফোরামের সমন্বয়কারী অ্যাডভোকেট জাকারিয়া হোসেন প্রমুখ বক্তব্য দেন।
