২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জাল টাকাসহ আটক ২

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাল টাকা লেনদেনের সময় এদের আটক করা হয়।

আটকরারা হলেন মহাদেবপুরের চকগৌরি গ্রামের ইউনুস আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮) এবং মনোয়ারপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে জামাল হোসেন (২২)।

তাদের কাছ থেকে এক লাখ ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহকারী পরিচালক আশরাফ আলী জানান, দুপুরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান চলাকালে তারা জাল টাকা লেনদেন করছিল।

তাদের কাছে প্রতিটি পাঁচশ’ টাকার নোটে এক লাখ ৯৩ হাজার টাকা পাওয়া যায়।