জয়পুরহাটে সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই
জয়পুরহাট শহরে এক ব্যবসায়ীর ১৩ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কাশিয়াবাড়ি এলাকায় এ ছিনতাই হয় বলে পুলিশ জানিয়েছে।
এতে জড়িত অভিযোগে র্যাব তিন ব্যক্তিকে আটক করেছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, কোরবানির ঈদকে সামেনে রেখে চট্টগ্রামের গরু ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম গরু কেনার জন্য জয়পুরহাট থেকে টেম্পুযোগে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন।
জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি এলাকায় ছিনতাইকারীরা টেম্পুর গতিরোধ করে এবং তাকে মারপিট করে ১৩ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আটকরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের আহসান হাবিব (২৫), সদরের নারায়নপাড়া গ্রামের মনসুর আলী (২৫) এবং নওগাঁর বদলগাছির নয়নশহর গ্রামের বাবু মিয়া (২৭)।
তারা র্যাবের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে, বলেন ওসি।
