আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত নারায়ণগঞ্জে
আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রবীণদের প্রত্যাশা আমাদের ভবিষ্যত’।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা ও প্রবীণ সংঘের উদ্যোগে শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে আলোচনা সভা হয়।
এর আগে শহরের চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে প্রবীণদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সাজ্জাদুর রহমান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, জাসদের মোহর আলী চৌধুরী, জেলা প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, প্রবীণরা অবহেলিত। তাদের সম্মান দেয়ার পাশাপাশি সুযোগ সুবিধাও বৃদ্ধি করা দরকার।
অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরিয়ম আক্তারকে মমতাময়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
