অবরোধে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থানীয় ব্যবসায়ীদের রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গঙ্গাসাগর স্টেশনে কয়েকশ’ তৃণমূল ব্যবসায়ী রেললাইনের ওপর প্রতিবন্ধকতা তৈরি করে রেল চলাচল বন্ধ করে দেয়। উপজেলার মোগড়া বাজারে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে তার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার শোয়েব হাসান জানান, অবরোধের কারণে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর স্টেশনের কাছাকাছি স্থানে আটকে রয়েছে।
ফাইল ছবি
“তৃণমূল ব্যবসায়ীরা অবৈধভাবে তাদের অর্থ দিতে না পারায় অর্থশালী ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেয়া হয়েছে।”
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কোনো কাজ না হওয়ায় তারা রেলপথ অবরোধ করেছেন বলে জানান তিনি।
