সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
একটি উত্ত্যক্তের মামলায় সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার কাউন্সিলর ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার আলমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মিল্টন একটি ইভটিজিং মামলার এজাহারভুক্ত আসামি।
“তার নামে আরও বেশ কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে তিনি জামিনে রয়েছেন।”
তাকে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
