সাংসদ দবিরুলকে সম্মাননা প্রদান
পর পর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের পাশে থাকায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির দবিরুল ইসলামকে ‘গরিবের বন্ধু’ হিসেবে সম্মানিত করা হয়েছে।
সোমবার বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংঠনের নেতাকর্মীসহ কয়েকহাজার মানুষ দাঁড়িয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদকে সম্মান জানায়।
বাংলাদেশে দবিরুল ছাড়া পাঁচবারের বেশি সংসদ হয়েছেন আরো দুজন। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয়বার এবং আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক পাঁচবার সাংসদ নির্বাচিত হন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে সম্মেলনে সাংসদ দবিরুল ধর্মের দোহাই দিয়ে যারা অপরাজনীতি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন।
