২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ‘যৌন নিপীড়ণ’, শিক্ষক কারাগারে

বরগুনার বামনায় শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়ণের অভিযোগে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

একটি শিশুর মায়ের করা মামলায় রোববার সন্ধ্যায় পুলিশ পশ্চিম গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ সরদারকে গ্রেপ্তার করে।

সোমবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।

বামনা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, চতুর্থ শ্রেণির এক মেয়ের মা রোববার থানায় করা এক মামলায় অভিযোগ করেন- তার মেয়েসহ ১৩ শিশুকে শিক্ষক হানিফ দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ণ করে আসছেন।

ওসি বলেন, “প্রাথমিক তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।”