২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট পলিটেকনিক শিক্ষার্থী-শ্রমিক সংষর্ষ

মহাসড়ক অবরোধের পর পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা মহাসড়কের চন্ডিপুল এলাকায় এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয়।

ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে স্বীকৃতিসহ দুদফা দাবিতে কয়েকদিন ধরে সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ, অবরোধ করছে। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে বিভিন্ন স্থানে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এ সময় এলাকাবাসীও শিক্ষার্থীদের ধাওয়া করে। তারাও সংঘর্ষে জড়ায়।

প্রায় একঘণ্টা সংঘর্ষের পর পিছু হটে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।