২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পলিটেকনিকে ১৪৪ ধারা, মিছিল-ভাংচুর

বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এলাকায় ১৪৪ ধারা জারির পরও সড়ক অবরোধ করে ভাংচুর করেছে শিক্ষার্থীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান,  সুষ্ঠভাবে পরীক্ষা নেয়ার জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইনস্টিটিউটে সভা, সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিন্তু এর মধ্যেও দুই দফা দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী মিছিল নিয়ে এসে ইনস্টিটিউটের সামনে রাস্তা অবরোধের চেষ্টা করে।

বগুড়া সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজীউল হক জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনের রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ছাত্ররা চলে যাওয়ার সময় তিন/চারটি গাড়ি ভাংচুর করে বলে জানান তিনি।

সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির কোটা ও বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর চালিয়ে আসছে। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, পলিটেকনিক ইন্সটিটিউট থেকে যারা ডিপ্লোমা করবেন, তাদের সুপারভাইজারের বদলে উপ সহকারী প্রকৌশলী হিসাবে বিবেচনা করা হবে।