২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুর্গা মূর্তি ভাংচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মন্দিরে দুর্গার প্রতিমাসহ কয়েকটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ছোট শিকারপুর দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সভাপতি কেশব ঠাকুর জানান, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মূর্তিগুলোতে রংয়ের কাজ চলছিল। শনিবার রাত ১১টা পর্যন্ত মন্দিরে লোকজন ছিল। সকালে এসে দেখা যায় গণেশ, কার্তিক ও দুর্গার মূর্তি তিনটি ভাঙা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কেশব ঠাকুর আরো জানান, গত বছরও দুর্গা পূজার আগে এই মণ্ডপে প্রতিমা ভাঙচুর হয়। ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।  

সিরাজদিখান থানার ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্দির এলাকাটি গ্রিল দিয়ে ঘেরা দেয়া। সম্ভবত গ্রিলের ফাঁক দিয়ে বড় লাঠির গুতো দিয়ে দুস্কৃতকারীরা মূর্তিগুলো ভাংচুর করেছে।  

গত বছর মূর্তি ভংচুরে জড়িতদের চিহ্নিত করা যায়নি স্বীকার করে ওসি বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।