সাতক্ষীরায় সংঘর্ষে নিহত ১, আহত ১০
সাতক্ষীরা সদরে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।
শনিবার দুপুরে আখড়াখোলা গ্রামে এই সংঘর্ষে নিহত রজব আলি ঢালি (৬৭) ওই গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ওসি নাছির উদ্দীন সাংবাদিকদের জানান, রজব আলি ঢালির সঙ্গে প্রতিবেশী এনায়েত আলি ঢালির (ইনু) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এনায়েত ঢালির লোকজন রজব আলি ঢালিকে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের ছেলে মামুন হোসেন বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
