২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২

কক্সবাজারে ইয়াবা ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নারীসহ দুইজনকে আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 07:32 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

শনিবার কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে দিনের দুটি সময়ে তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির কক্সবাজারের ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান জানান, দুপুর ১২টায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ সেলিম (২২) নামের এক যুবককে আটক করা হয়।

সেলিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার ইসলাম মিয়ার ছেলে।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে একই চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে মিয়ানমারের তৈরি ৯ বোতল মদসহ আটক করা হয় গৃহবধূ খোদেজা বেগমকে (৩৫)।

খোদেজা কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার সামছুল আলমের স্ত্রী।

এ ব্যাপারে পৃথক দুইটি মামলা করে আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।