২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জনতা ব্যাংকের

সিলেটের খেতাবপ্রাপ্ত ২২ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা জানিয়েছে জনতা ব্যাংক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 07:22 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে এ সংবর্ধনা  দেয়া হয়।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে প্রায় অর্ধকোটি টাকার চেক।

এর মধ্যে আর্থিক স্বচ্ছলতা বিবেচনায় অতি দরিদ্রদের সাড়ে তিনলাখ টাকা, দরিদ্রদের দুইলাখ টাকা ও নিম্নমধ্যবিত্ত মুক্তিযোদ্ধাদের এক লাখ টাকার চেক দেয়া হয়। 

ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) এসএস এম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বজলুল করিম বলেন, ৭১ এর যুদ্ধাপরাধীদের রায় বানচালের উদ্দেশ্যে পরাজিত শক্তি এখন দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক জামালউদ্দিন আহমেদ, ডিএমডি মো. ইফতিখার-উজ-জামান, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোসাদ্দেক-উল-আলম, ব্যাংকের কোম্পানী অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এজিএম মো. আব্দুল কাদির প্রমুখ।

সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন বীর প্রতীক ফোরকান উদ্দিন, বীর প্রতীক মো. আব্দুল মজিদ, বীর প্রতীক নূর উদ্দিন আহমেদ, বীর বিক্রম মো. তাহের আলী প্রমুখ।