২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় চাচাতো ভাইয়ের হাতে মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় চাচাতো ভাইয়ের হাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম স্বপন শেখ (২০)। তিনি গোয়ালপাড়া গ্রামের ফজলু শেখের ছেলে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 12:47 AM

Updated : 25 Apr 2022, 07:19 PM

শ্রীপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে গোয়ালপাড়া গ্রামের ওই দুই পরিবারের সদস্যরা ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সমবয়সী চাচাতো ভাই ফারুক শেখ স্বপনের বুকে বই সেলানোর সুই ঢুকিয়ে দেয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ফারুক পলাতক রয়েছেন।