ফেনীতে ট্রাকসহ ‘চোরাই’ রড আটক
ফেনীর লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ‘চোরাই’ রডভর্তি ট্রাক আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফরহাদ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে ট্রাকটি অবৈধভাবে রড খালাস করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, চালকের সহযোগী ও দোকানিরা পালিয়ে যায়।
ফেনীর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় রড চুরির খবর পাওয়া যাচ্ছিল। দুপুরে গোপনে খবর পেয়ে পুলিশ ওই দোকানে অভিযানে চালিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে আশুগঞ্জ যাচ্ছিল। রডের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
