চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শুক্রবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের হামিদা বেগম (৫৫) ও সাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মোল্লাটোলা গ্রামের কালু (৪৫)।
মনকাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, দুপুর ১টার দিকে হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বাড়ির সামনে কাজ করার সময় হামিদার মৃত্যু হয়।
এছাড়া সাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য হামিদুর রহমান জানান, দুপুর পৌনে ১টার দিকে ক্ষেতে কাজ করে বাড়ি ফেরার সময় কালুর মৃত্যু হয়।
