২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ভারতীয় মাদ্রাসাছাত্র আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে ভারতের এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বিরামপুরের হাবিবপুর এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফুল ইসলামকে (১৭) আটক করা হয়।

শুক্রবার তাকে বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির বিরামপুরের দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আমির খসরু সাংবাদিকদের জানান, শরিফুল বিরামপুরের কাটলা-দাউদপুর সীমান্ত সংলগ্ন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের শাহী ইমরান মন্ডলেরর ছেলে।

সে মালাদাহ মাদ্রাসায় লেখাপড়া করে বলে বিজিবিকে জানিয়েছে, বলেন তিনি।

এ বিষয়ে দাউদপুর ক্যাম্পের কমান্ডার আমির খসরু বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।