২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সংবাদ মাধ্যমগুলো ভয়ঙ্কর দুষ্টু: মুহিত

দেশের সংবাদ মাধ্যমগুলোকে ‘ভয়ঙ্কর দুষ্টু’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 09:18 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

তিনি বলেন, ‘‘সাংবাদিকতার একটি মৌলিক নীতিমালা আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেই নীতিমালা অনেক ক্ষেত্রেই  অনুসরণ করা হয় না।’’

এসব তথ্য সরবরাহকে দুর্বৃত্তপনার সাথে তুলনা করে অর্থমন্ত্রী বলেন, “দেশের সংবাদ মাধ্যমগুলো দুষ্টু।”

বৃহস্পতিবার বিকেলে সিলেটে ‘আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৩’ উপলক্ষে তথ্যমেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের সংবাদ মাধ্যমগুলো তথ্য সরবরাহে গুরুত্বর্র্পূর্ণ ভুমিকা পালন করছে বলেও মত দেন।

Image
File Photo

File Photo

টিআইবির জরিপের সমালোচনা করে মুহিত বলেন, ‘‘এ ব্যাপারে আরো সচেতন হয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করা দরকার।’’

অনুষ্ঠানে টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও অন্যরা বক্তব্য দেন।

আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে সিলেটে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সিলেট জেলা প্রশাসন ও ট্রান্সপাারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে দুই দিনের তথ্যমেলা।