২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডাদেশ

এক কিশোরকে হত্যার দায়ে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে ফরিদপুরের এক আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ (দ্বিতীয় আদালত) আদালতের বিচারক জাকিয়া পারভীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত এনামুল হক (২৬) বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের বাইখির গ্রামের মোকসেদ খানের ছেলে।

সংশ্লিষ্ট আদালতের পেশকার প্রণব চক্রবর্তী জানান, একই উপজেলার চতুল গ্রামের বাসিন্দা আরব আলী ওরফে দিপু (১৭) ও এনামুল ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত।

২০০৬ সালের ৫ মার্চ এনামূল দিপুকে বাইখির গ্রামে তার চাচী কুলসুম বেগমের বাড়িতে বেড়াতে নিয়ে যায়।

গভীর রাতে পরিকল্পিতভাবে দিপুকে গলা টিপে হত্যার পর বাড়ির সেফটি ট্যাংকের ভেতর ফেলে দেয়।