২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গায় যৌতুক দাবিতে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে  হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

নিহত শিপ্রা ভৌমিক (২২) পাবনার সুজানগরের কুড়িগ্রামের সত্য নাথের মেয়ে।

সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের পলান ভৌমিকের বাড়ি থেকে তার স্ত্রী শিপ্রার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে পলান ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে পলানের সঙ্গে শিপ্রার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবিতে শিপ্রাকে নির্যাতন করা হতো।

বুধবার রাতে পলান  স্ত্রীকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।