২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জুতা কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতনভাতা বৃদ্ধির দাবিতে ভাংচুর ও সড়ক অবরোধ করেছে একটি জুতা কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 01:05 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে এপেক্স ফুট ওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে বলে পুলিশ জানিয়েছে।

বেশ কিছুদিন ধরে শ্রমিকরা ন্যূন্তম বেতন বৃদ্ধি, অতিরিক্ত কাজের মূল্য বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিল।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা সন্ধ্যার দিকে কারখানার সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আধাঘণ্টা পর পুলিশ তাদের সরিয়ে দিলে কারখানার প্রধান গেইট বন্ধ করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে।

এ সময়ে শ্রমিকরা কারখানার গ্লাসও ভাংচুর করে বলে অভিযোগ করেন ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল আজিজ।

রাত পৌণে ৯টার দিকে শ্রমিকদের সঙ্গে বৈঠকে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।