২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটপাটে বাধা দেয়ায় দোকানিকে হত্যা

চট্টগ্রামের পটিয়া থেকে এক দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার সকালে উপজেলার মেলঘর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম (৩৭) মেলঘরেরই বাসিন্দা ছিলেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের কোনো এক সময়ে দোকানে ঢুকে গলা চেপে জাহাঙ্গীরকে হত্যা করা হয়।

তিনি বলেন, বাড়ির পাশেই জাহাঙ্গীরের মুদির দোকান। লুটপাটে বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে তার ধারণা।

পাশের কয়েকটি দোকানেও চুরি হয়েছে বলে জানান শরীফুল।