শাটল ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক পথ শিশুর (১২) মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে নগরীর মুরাদপুর মধুবন বেকারির পাশে এ দুর্ঘটনা ঘটে।
চবি রেল স্টেশন থেকে বিকাল ৪টায় ছেড়ে আসা ট্রেনে কাটা পরে অজ্ঞাত নামা ওই শিশু।
ষোলশহর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আরব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল লাইন পার হওয়ার সময় শিশুটি পা পিছলে ট্রেনের নিচে কাটা পরে।
শিশুটির লাশ রেলওয়ে জিআরপি থানায় পাঠানো হয়েছে।
