মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
বুধবার সকালে উপজেলার বগুড়া-মাঝাইল গ্রামে এ সংঘর্ষে নিহত হয়েছেন ওই গ্রামের বাসিন্দা জামিরুল (৩০)।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ।
সংঘর্ষের সময় কমপক্ষে ১০টি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে।
হাজীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনিচুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া-মাঝাইল গ্রামের আওয়াল বিশ্বাস ও শহিদ মোল্লার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে শহীদ মোল্লার সমর্থক জামিরুল ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রফিক (৪০) এর অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
