ভুয়া দুদক কর্মকর্তা রিমান্ডে
ভুয়া দুদক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন পপিকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সেলিনা ইয়াসমিন প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করছেন। প্রতারক চক্রের মূল হোতাসহ অপর সহযোগীদের খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নেয়া প্রয়োজন।
পপির বিরুদ্ধে দুদক বাদী হয়ে রমনা থানায় প্রতারণার মামলা করে।
